মোবাইল-ফার্স্ট সদস্য প্ল্যাটফর্ম
সেভিংস কনজুমার এন্ড বেভারেজ
সেভিংস কনজুমার এন্ড বেভারেজ
সেভিংস কনজুমার এন্ড বেভারেজ ২০২৪ সালের ১লা ফেব্রুয়ারি চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শফিকুল ইসলামের দিকনির্দেশনা ও দূরদর্শী চিন্তাধারার ফলেই প্রতিষ্ঠানটি আজ একটি বিশ্বস্ত খাদ্য ও ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
আমাদের সূচনা হয়েছিল সরিষার তেল উৎপাদনের মাধ্যমে, যা অল্প সময়ের মধ্যেই ভোক্তাদের আস্থা অর্জন করে। পরবর্তীতে শুধু সরিষার তেলেই সীমাবদ্ধ না থেকে আমরা ধীরে ধীরে পণ্যের পরিধি বৃদ্ধি করেছি।
বর্তমানে সেভিংস-এর পণ্য তালিকায় রয়েছে সয়াবিন তেল, আটা, ময়দা, সুজি, চাল, ডাল, চিনি, লবণ, চা পাতা এবং বিভিন্ন গৃহস্থালি ও পরিচ্ছন্নতার সামগ্রী। এর মধ্যে রয়েছে ডিটারজেন্ট, সাবান, হ্যান্ডওয়াশ, ডিশওয়াশ ও টিস্যু।
প্রতিটি পণ্য আধুনিক প্রযুক্তি ও মাননিয়ন্ত্রিত প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়, যাতে ভোক্তারা পান বিশুদ্ধতা, স্বাস্থ্যসম্মত গুণাগুণ এবং আসল স্বাদের নিশ্চয়তা।
আমাদের মূলমন্ত্র, “একটি শ্রেষ্ঠত্বের সন্ধান”। এ মূলনীতি অনুসরণ করে আমরা গুণগত মান, সততা এবং ভোক্তার সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।
আমরা বিশ্বাস করি, ভোক্তার আস্থা আমাদের সবচেয়ে বড় সম্পদ। সেই আস্থার ভিত্তিতেই আমরা শুধু ব্যবসায়িক সাফল্য নয়, বরং একটি স্বাস্থ্যকর, টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছি।
সেভিংস কনজুমার এন্ড বেভারেজ
বিশুদ্ধতা, আস্থা ও গুণগত মানের প্রতিশ্রুতি।